রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার বছর পর চালু হচ্ছে দৌলতদিয়ায় ৫ নম্বর ফেরিঘাট
মীর সামসুজ্জামান সৌরভ, রাজবাড়ী
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:২৪ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ৭:২৯ পিএম  (ভিজিট : ৫৫)
X

দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ীর  দৌলতদিয়া নৌ রুটের পরিত্যক্ত ৫ নম্বর ফেরি ঘাটটি দীর্ঘ ৪ বছর পর পুনঃনির্মাণের কাজ চলছে।৫ নম্বর ফেরি ঘাটটি চালু হলে দৌলতদিয়া প্রান্তে ঘাট সংখ্যা বৃদ্ধি পাবে।এতে করে যাত্রী ও যানবাহন সহজেই নদী পার হয়ে তাদের গন্তব্যে যেতে পারবে।

পদ্মা নদীর তীব্র ভাঙন ও নাব্যতা সংকটের কারণে চার বছর আগে ঘাটটি বন্ধ হয়ে যায়। এতে যানবাহন পারাপারে অতিরিক্ত চাপ পড়ে অন্য ঘাটগুলোতে। বিশেষ করে ঈদ ও বিভিন্ন ছুটির সময়ে ভোগান্তিতে পড়তে হতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের।

স্থানীয় সূত্র জানায়, ঘাটটি পুনরায় চালু হলে ফেরি পারাপারে গতি বাড়বে, কমবে যানজট ও অপেক্ষার সময়। একই সঙ্গে দৌলতদিয়া ঘাটকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যেও ফিরবে প্রাণচাঞ্চল্য।

জানা গেছে, দৌলতদিয়া ৭ টি ফেরি ঘাট থাকলেও ১, ২,  ৫ ও ৬ নং ফেরি ঘাটটি বন্ধ রয়েছে দীর্ঘদিন। এর মধ্যে ১ ও ২ নং ঘাট দীর্ঘদিন যাবত কয়েকটি সিমেন্ট কোম্পানির দখলে রয়েছে। সেই ২ টি ঘাট ব্যবহার করে প্রতিদিন সিমেন্ট লোড-আনলোডে কাজে ব্যবহার করা হচ্ছে।এতে করে কোন মাথাব্যথা নেই ঘাট কর্তৃপক্ষের। প্রতিবছরে এই ঘাট সংস্কারের জন্য  সরকারি ভাবে বরাদ্দ আসলেও দৃশ্যমান কোন সংস্কারের কাজ হয়নি। দীর্ঘদিন এভাবেই খুঁড়ে খুঁড়ে চলছে দৌলতদিয়া ফেরিঘাট। 

দৌলতদিয়া বিআইডব্লিউটিসির কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ৭টি ফেরি ঘাটের মধ্যে মাত্র ৩,৪ ও ৭ নম্বর এই তিনটি ফেরি ঘাট দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করে আসছে বিআইডব্লিউটিসি। ২০২২ সালে ঘূর্ণিঝড় সিত্রাং এর কবলে ৫ নং ফেরি ঘাটটি নদী ভাঙ্গনের কবলে পরে। সেখান থেকেই ঘাটটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৪ বছর পর নতুন করে ৫ নং ফেরি ঘাটটি পুনঃনির্মাণ করা হচ্ছে। এই ঘাটটি চালু হলে যানবাহনের চালকদের ভোগান্তি অনেকটাই কমে যাবে। সহজেই দৌলতদিয়া ঘাটে এসে নদী পার হতে পারবে যানবাহন ও যাত্রীরা।
 
দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্থায় দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটটি বন্ধ ছিলো। ঘাটটি নতুন করে সংস্কারের কাজ করছে।এই ঘাটটি চালু হলে সহজেই যানবাহন ও যাত্রীরা নদীর পারাপার করতে পারবে। এতে করে ৫ নম্বর ফেরি ঘাট এলাকাটি জাঁকজমক হয়ে উঠবে। ঘাটের দু পাশে দিয়ে খাবার হোটেল ও ছোট দোকান গড়ে উঠবে। এখানে অনেকে লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

সবুজ হোসেন নামের এক যাত্রী বলনে, দৌলতদিয়া বর্তমানে ৩টি ঘাট চালু রয়েছে। এখন যদি এর সাথে  ৫ নম্বর ঘাটটি যোগ হয় তাহলে ৪ টি ঘাট হবে। আর চারটি ঘাট যদি চালু থাকে তাহলে এই নৌরুট দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা  ভোগান্তি ছাড়াই নদী পারাপার হতে পারবে। এই ঘাটটি আরো আগে চালু হওয়া উচিত ছিল। আমি প্রতিমাসে এক বার করে এই ঘাট দিয়ে নদী পারাপার হয়ে ঢাকায় ব্যবসায়িক কাজে যাই।

 বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন আজকরে দনৈকিকে জানান, ২০২২ সালে ঘূর্ণিঝড় সিত্রাং এর কবলে ৫ নং ফেরি ঘাটে নদী ভাঙ্গন শুরু হয়।সে সময় প্রচন্ড নদী ভাঙ্গন দেখা দেওয়ায় ঘাটটি আর ঠিক করা হয়নি। বিআইডব্লিউটিএ ৫ নম্বর ঘাটটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় ঘাটটির পুনঃনির্মাণের  কাজ শুরু হয়েছে।ঘাটটি চালু হলে আমাদের সক্ষমতা বাড়বে। খুব সহজেই যানবাহনও যাত্রীরা নদী পারাপার হতে পারবে।বর্তমানে এই নৌরুটে তিনটি ঘাট ব্যবহার করে যানবাহন ও যাত্রী পারাপারে করে থাকে।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝