রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাঁশখালীতে দুই মাদক কারবারি গ্রেফতার
রিয়াদুল ইসলাম, বাঁশখালী (চট্টগ্রাম)
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ৬৬)
X

চট্টগ্রামের বাঁশখালীতে ৭০ পিস ইয়াবাসহ মিনার চৌধুরী প্রকাশ ইমন (২৭) ও মো. আকিব হোসেন (৩২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

গতকার শনিবার (৯ মে) দিবাগত গভীর রাতে উপজেলার বাহারছড়া ইউপির ৭নং ওয়ার্ডের ইলশা এলাকার বকশি হামিদের নতুন বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই মাদককারবারি দীর্ঘদিন ধরে বাঁশখালীতে প্রকাশ্যে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন। গ্রেফতার মো. মিনার চৌধুরী প্রকাশ ইমন বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মধ্যম ইলশা এলাকার মৃত আলী আহম্মদের ছেলে ও আকিব হোসেন একই এলাকার নুরুল হকের ছেলে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ  মো. রবিউল হক বলেন, উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইলশা এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝