রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:০৯ পিএম   (ভিজিট : ৫৯)
X

নাটোরের লালপুরে পুকুর পরিস্কার করতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১০ মে) দুপুর ১টা ২০ মিনিটের দিকে লালপুর বাজারের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (৩২)। তিনি উত্তর লালপুর মন্ডলপাড়া গ্রামের আকবরের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লালপুর বাজারের পুকুর পরিস্কার করতে পুকুরে নামে আরিফুল ইসলামসহ আরও একজন। পুকুর পরিস্কারের এক পর্যায়ে আরিফুল পুকুরের পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা এসে আরিফুলকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝