রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদিখানে গরু চুরির অভিযোগে গ্রেফতার -২
হাবিবুর রহমান, সিরাজদীখান (মুন্সীগঞ্জ)
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:০৬ পিএম   (ভিজিট : ৩৭)
X

মুন্সীগঞ্জের সিরাজদীখানে গরু চুরির ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা সোহেল (৩৭) ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (৯ মে) রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার সোহেল কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে । অপর আসামি কসাই মকবুল (৩৫) বাসাইল এলাকার মৃত মোকলেস মিয়ার ছেলে। পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই গরু জবাই করে মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়। এ সময় কসাইয়ের ফ্রিজ থেকে জবাই করা গরুর চারটি পা উদ্ধার করা হয়। গরু বিক্রির নগদ ৫ হাজার ৬৭৫ টাকা জব্দ করা হয়েছে।

জানা যায়, গত ৬ মে দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোরামারা গ্রামে শুসংকর মন্ডলের একটি লাল রঙের ষাঁড় গরু চুরি হয়। বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির সামনে থেকে কৌশলে গরুটি নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় প্রাপ্ত সিসিটিভি ফুটেজে সোহেলসহ আরও কয়েকজনকে গরু চুরি করে নিয়ে যেতে দেখা যায়।  

সিসিটিভি ফুটেজসহ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ অভিযানে নেমে মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানের সময় হাজীগাঁও এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে সোহেলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাই গরু বিক্রির টাকা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান জানান, ভুক্তভোগী শুসংকর মন্ডলের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝