রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে মাদক কারবারি আল আমিন গ্রেপ্তার
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৬:০৯ পিএম   (ভিজিট : ৬২)
X

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জেলায়  গোপন সংবাদের ভিত্তিতে  জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আল আমিন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার (৯ মে) বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ধুলাইউরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি বিকেল সাড়ে ৩টায় নিশ্চিত করেন দিনাজপুর ডিবি পুলিশের পরিদর্শক মুহাম্মদ আলমগীর।

 জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধুলাইউরি গ্রামে অভিযান চালিয়ে আল আমিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বীরগঞ্জ উপজেলার প্রসাদপাড়া গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে আরও ৯০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আল আমিন বীরগঞ্জ উপজেলার প্রসাদপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের দাবি, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আল আমিন।

আ. দৈ./কাশেম/জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝