রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
"মোবাইল গেম আর মাদককে না বলি"
ফরিদপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
এহসান রানা , ফরিদপুর
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৮:৩১ পিএম   (ভিজিট : ২৬৪)
X

''মোবাইল গেম আর মাদককে না বলি" এ প্রতিপাদ্যকে সামনে ফরিদপুরে‌ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ( ৯ নভেম্বর)  বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় এর মাঠে  "কৃষ্ণনগর ভিলেজ কাপ ২০২৪" টুর্নামেন্টের  চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজবাড়ী জেলার সুলতানপুর ফুটবল একাদশ ১-০ গোলে ফরিদপুরের আটঘর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ সহ অতিথিবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে নায়াব ইউসুফ জানান, যুব সমাজকে মোবাইল গেম ও মাদকের নেশা থেকে মুক্ত করতে হলে গ্রামগঞ্জের সর্বত্রই বেশি বেশি খেলার আয়োজন করতে হবে। টুর্নামেন্টের সমাপনী আয়োজনে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি এম এ মুরাদ হোসেন মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন,  মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জন, কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সভাপতি নান্নু মোল্লা, থানা বিএনপির সদস্য ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিএমপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন আশু, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক
মো. আজিজ শেখ, কোতয়ালী যুবনেতা মোহাম্মদ মুকুল শেখ, প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ফরিদপুর ও রাজবাড়ী জেলার তিনটি উপজেলার অন্তত ২০টি গ্রাম থেকে আসা প্রায় দশ হাজার দর্শক খেলা উপভোগ করেন। 

আ. দৈ. /কাশেম/ রানা



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝