রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে স্কুল- কলেজ- মাদ্রাসায় যৌন সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:১৭ পিএম   (ভিজিট : ৯২)
X

ফরিদপুরে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধ এবং ২০০৯ সালের হাইকোর্টের নির্দেশনার পূর্ণ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে নারী উন্নয়ন ভিত্তিক বেসরকারি সংস্থা ‘নন্দিতা সুরক্ষা’।

আজ শনিবার (৯ মে) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সম্প্রতি নেত্রকোনায় ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান যৌন সহিংসতার ঘটনায় নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

আয়োজকরা অভিযোগ করে, ২০০৯ সালে হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে সুনির্দিষ্ট নীতিমালা ও অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা দিলেও দেশের অধিকাংশ প্রতিষ্ঠানে তা এখনো বাস্তবায়িত হয়নি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যকর তদারকি ও সুরক্ষা ব্যবস্থার অভাব রয়েছে।

মানববন্ধন থেকে নারী সংগঠনগুলো চার দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা চূড়ান্ত করা, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে ৫ সদস্যের অভিযোগ কমিটি গঠন, আবাসিক প্রতিষ্ঠানসহ সব শিক্ষাঙ্গনে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং দেশজুড়ে সংঘটিত যৌন সহিংসতার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

এ সময় বক্তব্য রাখেন, ‘নন্দিতা সুরক্ষা’র তাহিয়াতুল জান্নাত রেমি, এডভোকেট অর্চনা দাস, জান্নাতুল ফেরদোসী, সনিয়া সুলতানা প্রমুখ।

আ. দৈ./কাশেম




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝