রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: একদিনে শনাক্ত ৫৪, চার মাসে মৃত্যু ১০
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১১:০২ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৬ ১১:১৪ পিএম  (ভিজিট : ৭৭)
X

ফরিদপুরে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে হাম (মিজেলস)। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৫৪ জন রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ মে পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৬৫ জন এই রোগে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০ জন রোগী শনাক্ত হয়েছে সালথা উপজেলায়। এছাড়া বোয়ালমারীতে ১৪ জন এবং সদরপুরে ১২ জন নতুন রোগী পাওয়া গেছে। বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৪০ জন চিকিৎসাধীন রয়েছেন। 

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ রোধে এবং টিকাদান নিশ্চিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝