মাদক কে না বলি শান্তি সুখের সমাজ গড়ি,এশ্লোগান
পুলিশ একাদশ ও সাংবাদিক একাদশের প্রীতি ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত
হাবিবুর রহমান,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে "মাদক কে না বলি শান্তি সুখের সমাজ গড়ি" এ শ্লোগানে যুবসমাজ তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং খেলাধূলায় মনোযোগী করতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ( ৮ মে ) সকাল ৯ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে থানা পুলিশ একাদশ ও সিরাজদিখান সাংবাদিক একাদশের মধ্যে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ খেলায় সিরাজদিখান থানা পুলিশ একাদশকে পরাজিত করে সাংবাদিক একাদশ জয়লাভ করে।
সহকারী পুলিশ সুপার (সিরাজদেখান সার্কেল) আনোয়ার পারভেজ বলেন,পুলিশ ও সাংবাদিকরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের ক্রীড়ার আয়োজন দুই পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। যুবসমাজ তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং খেলাধূলায় মনোযোগী করতে আমাদের এ প্রীতি ক্রিকেট ম্যাচ।মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান এবং সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল,ইমতিয়াজ উদ্দিন বাবুল। শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
আ. দৈ./কাশেম




















