রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুত্রসন্তানের মা হলেন ভবঘুরে লাফি বাবা হয়নি কেঊ
আশিকুর রহমান মিঠু, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৫০ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৮:২৭ পিএম  (ভিজিট : ৬১)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় লাফি নামে এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সকাল বাজার এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
 জানা গেছে, লাফি (আনুমানিক ২৫-৩০) নামের ওই নারী দীর্ঘদিন ধরে সরাইলের বিভিন্ন এলাকায় ভবঘুরে হিসেবে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি নিজের নাম ছাড়া বিস্তারিত কোনো পরিচয় জানাতে পারেন না। শুধু এটুকু বলতে পারেন, তার বাড়ি বিয়ানীবাজার। বৃহস্পতিবার হঠাৎ প্রসববেদনা শুরু হলে বাজারের একটি চায়ের দোকানেই তিনি পুত্রসন্তানের জন্ম দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং মা ও নবজাতককে প্রাথমিক সহায়তা প্রদান করেন। বর্তমানে মা ও নবজাতক স্থানীয় বাসিন্দা জাহেদ মিয়ার তত্ত্বাবধানে রয়েছেন।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম আজকের দৈনিককে জানান, ঘটনাটি জানার পর উপজেলা সমাজসেবা কার্যালয়কে হিত করা হয়েছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

তিনি আরো জানান, নবজাতক ও ওই নারীর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে তাদের দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল-এ পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মা ও নবজাতকের সার্বিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।

এ ঘটনাকে ঘিরে এলাকায় মানবিক সহমর্মিতার পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মা ও নবজাতকের নিরাপত্তা ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝