রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীর চুল কেটে পালানো স্বামী গ্রেফতার
আশিকুর রহমান মিঠু ,ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : ৬৭)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের টাকার দাবিতে স্ত্রীকে মারধর, ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে দিনু মিয়াকেএ (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী সদরের খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দিনু মিয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সেলুন কর্মী।

এর আগে গত মঙ্গলবার (৫ মে) সকাল আনুমানিক ১০টার দিকে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। ভুক্তভোগী মীম আক্তার (২০) আখাউড়ার আজমপুর এলাকার জহিরুল ইসলামের মেয়ে।

ভুক্তভোগীর অভিযোগ, ব্যবসার জন্য বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা এনে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তার ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন স্বামী দিনু মিয়া। নির্ধারিত সময়ে টাকা এনে দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে স্বামী তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গাল ও হাতে আঘাত করা হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

মীম আক্তার আরো অভিযোগ করেন, নির্যাতনের একপর্যায়ে শাশুড়ির সহযোগিতায় তার মাথার চুল কেটে দেওয়া হয়।তিনি বলেন, আমাকে প্রায়ই যৌতুকের টাকার জন্য চাপ দেওয়া হতো। এবার টাকা দিতে না পারায় তারা আমার ওপর নির্যাতন চালায়। পরে আমাকে অপমান করার জন্য মাথার চুল কেটে দেয়।

ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কাটা চুল সঙ্গে নিয়ে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে মাথার কাটা চুল নিয়ে তিনি আখাউড়া থানায় গিয়ে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম আজকের দৈনিককে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি দিনু মিয়াকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে।আজ ৭মে দিনু মিয়াকে আদালতে পাঠানো হয়। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে।

আ. দৈ./কাশেম/ জাকির 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝