রাজবাড়ীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
রাজবাড়ী প্রতিনিধি

"ইউনাইটেড ইন হিউম্যানিটি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ১৬৩ তম বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে শহরের রেডক্রিসেন্ট প্লাজার সামনে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এর আগে রেডক্রিসেন্ট প্লাজার সামনে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়।
মানববন্ধনের শুরুতে রেডক্রিসেন্টের বাণী পাঠ করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম।
রাজবাড়ী ইউনিটের সেক্রেটারি মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, ভাইস চেয়ারম্যান এবিএম মঞ্জুরুল আলম দুলাল বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দুর্যোগ, সংকট ও মানবিক সহায়তায় এ সংগঠনের স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করছেন। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তরুণদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।
এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের সদস্য আব্দুর রাজ্জাক মিয়া, আঞ্জুমান আরা, মেহেদী হাসান, হাবিব শেখ, কাজী আরাফাত হাসান জিসান, মনোনীত সদস্য মোঃ আলিমুজ্জামান, মোঃ আল আজম আজাদী, রাজিয়া বেগম সহ রেডক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবক, যুব প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আ. দৈ./কাশেম/ জাকির




















