রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারিকে আটক
সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৬:২২ পিএম   (ভিজিট : ২২৫)
X

 সাতক্ষীরাস্থ কাকডাঙ্গা সীমান্ত থেকে ১জন চোরাকারবারিসহ ০৬টি স্বর্ণের বার আটক করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি। আজ শনিবার (৯ নভেম্বর ) সকাল ৮টার সময় সাতক্ষীরাস্থ কাকডাঙ্গা বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলকায় গোপন সংবাদে পেয়ে অভিযান পরিচালনা করে সাতক্ষীরা বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৩৩ বিজিবির একটি বিশেষ টিম।  

এ সময় সাতক্ষীরার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের -মোঃ আনিছ জামানের ছেলে চোরাকারবারী মোঃ রাশেদুল ভ্রান যোগে সিমান্তে যাওয়ার পথে আটক করে । পরে তার দেহ তল্লাশি করে কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায়  ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম ওজনের ০৬টি স্বর্ণের বার ১টি মোবাইল উদ্ধার করে।

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১কোটি ৩৪লাখ ৮৬হাজার১৮৬ টাকা, ০১টি ভ্যান যার মূল্য৮০হাজার ও ০১টি মোবাইল-২০হাজারটাকাসহ সর্বমোট মূল্য ১ কোটি ৩৫ লক্ষ ৮৬ হাজার ১৮৬ টাকা। 
স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে সাতক্ষীরার কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  


আ. দৈ. /কাশেম/মোস্তফা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝