ফটিকছড়িতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার বিবিরহাট ১ নম্বর রোডের দক্ষিণ পাশে অবস্থিত ‘হাসান টাওয়ার-১ নামক বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম কারিম (২ বছর ৬ মাস)। সে সৌদি আরব প্রবাসী চৌহমনি এলাকার বাসিন্দা মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে।
জানা গেছে, খেলাধুলার সময় শিশুটি ভবনের ছাদে উঠে যায়। একপর্যায়ে ছাদের রেলিংয়ের পাশে বসানো প্লাস্টিকের পাইপ লাইনের উপর দাঁড়িয়ে নিচের দিকে তাকানোর চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বহুতল ভবনে বসবাসকারীদের সন্তানদের নিরাপত্তায় অধিক সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
আ. দৈ./কাশেম / জাকির




















