রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালীর সূবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, মা আহত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:১১ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ৬:২৭ পিএম  (ভিজিট : ৬৫)
X

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার মা গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (৬ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর লক্ষ্মী গ্রামের মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে। সে চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে নিজ বসতবাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসে ফয়সাল। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। এ সময় ছেলেকে বাঁচাতে তার মা দৌড়ে গিয়ে তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

আ. দৈ./কাশেম / জাকির 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝