টাঙ্গাইলে সাত বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য অবমাননা
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত সাত বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য অবমাননার অভিযোগ উঠেছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বিসিক শিল্প ও উদ্যোক্তা মেলার স্টল নির্মাণের সময় ভাস্কর্যের সঙ্গে দড়ি ও বাঁশ বেঁধে রাখার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এ ঘটনায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, স্টল নির্মাণের কাজে ব্যবহৃত দড়ি ও বাঁশ ভাস্কর্যের বিভিন্ন অংশে বাঁধা রয়েছে।
বিষয়টি নজরে আসার পর স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেন এবং এর দায় প্রশাসন এড়িয়ে যেতে পারে না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি জানান।
স্থানীয়দের মতে, স্বাধীনতার এতো বছর পর জেলা শহরের প্রধান একটি উদ্যানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভাস্কর্যের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। তারা এ ঘটনাকে প্রশাসনের অবহেলা ও দায়িত্বহীনতার কারন বলে মনে করছেন।
তবে সুশীল সমাজের অনেকেই এ ঘটনার দায় বিসিক কর্তৃপক্ষের ও প্রশাসনের ওপর দাবি তুলেছেন। এ দায় কখনোই এড়াতে পারেন না।
ঘটনার পরও এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের তদারকি ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা কেন্দ্রীয় সমিতির সভাপতি হারুন-আর রশিদ মনে করছে, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভাস্কর্যের প্রতি যথাযথ সম্মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা জরুরি।
এদিকে বিসিক শিল্পনগরীর সহকারী ব্যবস্থাপক কর্মকর্তা শাহনাজ বেগম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে ভাস্কর্য অবমাননা ছবিটি ভাইরাল হলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নজরে আসলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে অবহিতকরণ করলে গত রোববার রাতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সঞ্জয় কুমার মহন্ত ভাস্কর্য থেকে ধরি সরিয়ে ফেলেন।
আ. দৈ./কাশেম / জাকির




















