বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
লালপুরে নছিমনের ধাক্কায় অটোভ্যানের যাত্রী নিহত
লালপুর(নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ১৫৮)
X

নাটোরের লালপুরের আব্দুলপুরে শ্যালো ইঞ্জিন চালিত লছিমনের ধাক্কায় মুক্তার হোসেন নামে অটো ভ্যানের এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছে। আজ বুধবার ( ৬ মে) সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের হান্নান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন চংধুপইল ইউনিয়নের পোকন্দা গ্রামের মৃত ইয়াদত প্রামানিকের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মুক্তার হোসেন বাড়ি থেকে বের হয়ে অটো ভ্যান যোগে হান্নান মোড়ে চা খাওয়ার জন্য যাচ্ছিলো। পথে আব্দুলপুরের করিমপুর রেলগেট থেকে পোকন্দা গ্রামে ইপিজেড শ্রমিক নিতে যাওয়া একটি শ্যালো ইঞ্জিন চালিত লছিমন গাড়ির ধাক্কা লাগে। এতে ভ্যান থেকে পড়ে গিয়ে আহত হয় বৃদ্ধ মুক্তার হোসেন।

পরে স্থানীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় গ্রাম প্রধানের সাথে আলোচনা শেষে ময়না তদন্ত ছাড়ায় মরদেহের দাফনের ব্যবস্থা করা হয়।

আ. দৈ./কাশেম /জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝