রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ীতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ৩৯)
X

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকা পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে।

জানা গেছে, গত ৪ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পাইককান্দি গ্রামের ভ্যানচালক মিঠু খান (৫০)। তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়ার কিছুক্ষন পরে মারা যান তিনি।পর দিন গত মঙ্গলবার (৫ মে) দুপুর ২ টায় জানাজা শেষে পাইককান্দি গোরস্থানে তাকে দাফন করা হয়।

এরই মাঝে স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে অসুস্থ হয়ে পড়েন মিঠু খানের স্ত্রী হেনা বেগম (৪৫)। তারপর তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষনের মধ্যেই বিকাল ৪ টার দিকে তিনিও মারা যান।১৩ ঘন্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্বামী-স্ত্রীর এ পরপর মৃত্যুতে পুরো গ্রামে শোকের মাতম চলছে।

স্থানীয় ইউপি সদস্য আকরাম খান বলেন, হেনা বেগম স্বামীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পরেছিলেন।ধারনা করা হচ্ছে। অতিরিক্ত শোক মানসিক আঘাতেই তিনি অসুস্থ হয়ে মারা যান।

আ. দৈ./কাশেম /জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝