রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় ইজিবাইক ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ৩৮)
X

পুলিশ, ডিবি ও সাংবাদিক পরিচয় ব্যবহার করে ইজিবাইক ও অটোরিক্সা ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  এ সময় ছিনতাই করা ৪টি ইজিবাইক, ছিনতাই কাজে ব্যবহৃত ২টি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গতকাল বুধবার (৬ মে) বগুড়া ডিবি অফিসে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হোসাইন মোহাম্মদ রায়হান। গ্রেপ্তাররা হলেন, মো. মামুন শিকদার (৪০), মো. মিঠু পাটোয়ারী (৩০), মো. সুমন মিয়া (৩০), মো. জাকির হোসেন (৪০) ও মো. নিজাম (৪৬)।

প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, গত সোমবার এক অটো চালক এই চক্রের খপ্পড়ে পরে তার ইজিবাইক খোয়ান। পরে তিনি সদর থানায় এ সংক্রান্ত বিষয়ে একটি মামলা করেন। ঘটনার পর জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর নির্দেশনায় বগুড়া সদর থানা ও ডিবি যৌথভাবে তদন্ত শুরু করে। 

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ মে ভোর ৫টা ৪৫ মিনিটে সদর থানার চারমাথা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, বগুড়া থেকে ছিনতাই করা ৪টি ইজিবাইক রংপুরের হারাগাছ থানার বানুপাড়া এলাকায় বিক্রি করেছে। এ তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে অভিযান চালিয়ে চোরাই 

যানবাহন ক্রয়কারী ব্যবসায়ী মো. ওবায়দুল ইসলাম বেগ (৪০) ও মো. জাহিদুল ইসলাম (৪২)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ভুক্তভোগীর ইজিবাইকসহ মোট ৪টি ছিনতাইকৃত যান উদ্ধার করা হয়। তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও চুরি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আ. দৈ./কাশেম /  জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝