রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৎস্য চাষী আনোয়ার মাতুব্বর নিঃস্ব
ফরিদপুরে মৎস্য খামারে বিষ প্রয়োগে অর্ধকোটি টাকার ক্ষতি
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ৫১)
X

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উত্তর আকন বাড়িয়া গ্রামে দুর্বৃত্তদের নৃশংসতায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এক মৎস্য চাষী। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে একটি মাছের খামারের প্রায় সব মাছ নিধন করেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী আনোয়ার মাতুব্বর জানান, তিনি প্রায় সাড়ে তিন বিঘা জমির উপর খনন করা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। গতকাল মঙ্গলবার ( ৫ মে) দিবাগত রাতে কে বা কারা তার পুকুরে বিষ ঢেলে দেয়। আজ সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান শত শত মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে ভিড় করেন।

তিনি আরো জানান, তিনি ইতোমধ্যে বিষয়টি ভাঙ্গা উপজেলা মৎস্য অধিদপ্তর এবং ভাঙ্গা থানাকে অবহিত করেছেন। তিনি দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝