রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শরণখোলায় হিন্দু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:০৩ পিএম   (ভিজিট : ২৬)
X

বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর এলাকায় বসতভিটা নিয়ে বিরোধের জেরে এক হিন্দু পরিবারের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী রবীন্দ্রনাথ ঢালী অভিযোগ করেন, গতকাল সোমবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশী আব্দুল সোবহান হাওলাদার ও তার লোকজন (৩০-৪০ জন) তাদের বাড়িতে হামলা চালিয়ে ঘরের বেড়া ও টিন ভেঙে ফেলে এবং নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। এসময় তার স্ত্রী, মা ও কয়েকজন প্রতিবেশী আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অন্যদিকে, অভিযুক্ত সোবহান হাওলাদার দাবি করেন, জমিটি তাদের ক্রয়কৃত এবং প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ করছে। 
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আ. দৈ./কাশেম/ জয়


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝