রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ৩৬)
X

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনটি পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। 

বিজিবি জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী ও হোয়াইক্যং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গতকাল সোমবার (৪ মে) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চোরাকারবারীদের গতিবিধি শনাক্ত করে পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল উলুবনিয়া মাঝেরকাটি এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে এবং একই বিওপি’র অপর একটি টহলদল উলুবনিয়া পশ্চিমপাড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। 

অপরদিকে হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহলদল ক্যারেঙ্গাঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহের সিজারমূল্য ৩ কোটি টাকা। 

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ইতোমধ্যে এ ব্যাটালিয়ন মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝