রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাফিক আইন লঙ্ঘনে এবার কাটা যাবে ড্রাইভারের লাইসেন্সের পয়েন্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৬৪)
X

ট্রাফিক আইন লঙ্ঘন করলে এবার চালকদের ড্রাইভিং লাইসেন্সের নির্ধারিত পয়েন্ট কাটা যাবে। পয়েন্ট শূন্য হয়ে গেলে লাইসেন্স স্থগিত বা বাতিল হওয়ার ঝুঁকিও থাকবে। এ ব্যবস্থাকে কার্যকর করতে দেশজুড়ে চালু হতে যাচ্ছে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম (আরএসপিএস)’ নামে একটি অ্যাপ। 

মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ তথ্য জানিয়েছে।বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১(১) ধারা অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকবে। সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর তফসিল-৪ অনুযায়ী নির্দিষ্ট ট্রাফিক অপরাধে এসব পয়েন্ট কাটা হবে।

এছাড়া আইনটির ৬৬ থেকে ১০৬ নম্বর ধারায় বিভিন্ন অপরাধে অর্থদণ্ড, কারাদণ্ড এবং পয়েন্ট কাটার বিধান রয়েছে।
এ আইন কার্যকর ও বাস্তবায়ন জোরদার করতে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) নামে একটি অ্যাপস ডেভেলপ করা হয়েছে, যা শিগগিরই সারাদেশে একযোগে চালু করা হবে। 


বিআরটিএ আরও জানায়, একই ধরনের অপরাধ বারবার করলে বা নির্ধারিত পয়েন্ট শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স স্থগিত, প্রত্যাহার বা বাতিল করা হতে পারে। এ অবস্থায় সব চালককে সড়ক পরিবহন আইন ও বিধিমালা মেনে দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝