রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টি হলেই পানি উঠে বিদ্যালয়ের মাঠে
আশিকুর রহমান মিঠু, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:১০ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৭:০১ পিএম  (ভিজিট : ৫৫)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত কয়েকদিনের বৃষ্টিতে উপজেলার খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি উঠে গেছে। এতে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। 

মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কমে গেছে শিক্ষার্থীদের উপস্থিতি।জানা গেছে, বিদ্যালয়ের পাশেই ছিলো খাল ও পুকুর। তবে এসব জলাশয় ভরাট করে ফেলায় বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে যায়। 

আজ সোমবার (৪ মে) সকালেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। এতে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের কাছে গিয়েও বাড়িতে ফিরে যায়। এতে দুই শিফটেই উপস্থিতি ছিলো কম।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, গত শনিবার সকাল থেকে বিদ্যালয় মাঠে পানি উঠতে থাকে। এক পর্যায়ে হাঁটু সমান পানি উঠে যায়। এতে বিদ্যালয়ে আসা কষ্ট হয়ে পড়ে। প্রধান শিক্ষক বিষয়টি সংশ্লিষ্ট ক।র্কতৃপক্ষকে অবহিত করবেন।

তিনি জানান, মূলত পানি সরে যাওয়ার ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের খাল ও পুকুর ভরাট  করে ফেলায় আমাদেরকে র্দুভােগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান আজকরে দনৈকিকে বলেন, অতি বৃষ্টি হলেই আমাদের বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে শিক্ষার্থী-শিক্ষকরা বিপাকে পড়ে। বিষয়টি আমি সংশ্লিষ্ট র্কতৃপক্ষকে অবহিত করবো।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝