রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে সিটিটিসি প্রধানের বৈঠক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৩৪)
X

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্লিনটন পব। এ সময় তিনি সিটিটিসি প্রধান মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


সোমবার (৪ মে) সকালে সিটিটিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।


আলোচনায় তথ্য বিনিময়, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ প্রশিক্ষণ ও কার্যক্রম সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও উদীয়মান নিরাপত্তা ঝুঁকি নিয়েও মতবিনিময় হয়।


অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করা হয়।


উভয় পক্ষই ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করে।

আ.দৈ./ এম.এস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝