রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন হলেও সম্পর্কে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ৬৫)
X

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।


সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করবে না। বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ ও কূটনৈতিক অবস্থান বজায় রেখেই কাজ চালিয়ে যাবে।


তিনি আরও জানান, গঙ্গার পানি বণ্টন চুক্তি ও সীমান্তে পুশইন ইস্যু নিয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ আশাবাদী বলেও তিনি উল্লেখ করেন।


এ সময় তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, যা দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সহজ করবে।

আ.দৈ./ এম.এস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝