টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল চালক হেলপারের
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। গতকাল সোমবার ভোর সোয়া ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপ ভ্যানের চালক জামালপুরের ইসলামপুরের লাভলু পালের ছেলে পাপন পাল (৩০) এবং একই জেলার সদর উপজেলার কাচারিপাড়া এলাকার মুরাদ আলীর ছেলে পিকআপের হেলপার শাকিল মিয়া (২২)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, যমুনাসেতু গামী একটি ট্রাক রাবনা বাইপাসের ফ্লাইওভারের ওপরে একটি পিকআপ ভ্যান অতিক্রমের সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও দুইজন আহত হন। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আ.দৈ./ এম.এস




















