রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিংড়ায় মৎস্য ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, ছেলেসহ আটক ৪
কাওসার হাবিব,নাটোর
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:৩৯ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৬:৪৮ পিএম  (ভিজিট : ১১২)
X

নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম ওরফে রুবেল নামে এক মৎস্য ব্যবসায়ীর নিজ শয়ন ঘর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল সোমবার সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

এই ঘটনায় ছেলে রয়েল সহ ৪জনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞেসাবাদে পিতাকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে সে। 

সিংড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রোববার রাত ১০ টার দিকে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে রুবেল স্ত্রী ও ছেলের সাথে রাগারাগি করে পাশের কক্ষে ঘুমিয়ে পড়েন। 

সকালে তার গলা কাটা লাশ দেখে পরিবারের লোকজন চিৎকার চেচামেচী শুরু করেন। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সতর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

এই ঘটনায় অধিকতর তদন্তের জন্য ঘটনাস্থলে পৌছে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে নাটোর ডিবি পুলিশ। পরে মৎস্য ব্যবসায়ীর ছেলে রয়েল মায়ের সহায়তায় পিতাকে গলাকেটে হত্যা করে। 

এসময় হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা কাপড় বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়। পরে পুকুর থেকে একটা রাম দা সহ রক্তমাখা কাপড় উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায়, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝