রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাধবপুরে বিপুল পরিমান জিরা সহ ২ পাচারকারি আটক
রাজীব দেব রাজু, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:৩৩ পিএম   (ভিজিট : ৭৩)
X

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ জেলার মাধবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় জিরা ও রেড বোল নামে এনার্জি ড্রিংক সহ ২ জন কে আটক করেছে। 

আটক পণ্যের দাম প্রায় দেড় কোটি টাকা। বিজিবি সুত্রে জানা যায়, গত শনিবার  হবিগঞ্জ ৫৫ বিজিবি’র একটি টিম মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে এর ভিতর তল্লাশী চালিয়ে বিপুল পরিমান ভারতীয় জিরা উদ্ধার করে। 

অপরদিকে  রোববার (৩ মে) সকালে   ৫৫ বিজিবি’র আওতাধিন তেলিয়াপাড়া বিওপির একটি টিম  তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে  একটি মাইক্রোবাস আটক করে এর ভিতর তল্লাশী চালিয়ে ভারতীয় জিরা ও ৭ শ ৬৮ ক্যান রেড বোল নামে কোমল পানীয় উদ্ধার করে। 

জিরা ও কোমল পানীয় পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে বিজিবি ২ জনকে আটক করে। আটককৃতরা হল সুনামগঞ্জ জেলার ছাতক থানার তাতিকোনা গ্রামের শুক্কুর আলীর ছেলে শাহেদ মিয়া (২৫) ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার বরখাল গ্রামের আলমগীর মিয়ার ছেলে আশরাফুল (২০)।

এছাড়া চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহল দল খাশপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচারকৃত মালিক বিহীন অবস্থায় ৩ টি  গরু উদ্ধার করে। আটক পণ্যের মূল্য প্রায় দেড় কোটি টাকা। 

হবিগঞ্জ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান সত্যতা নিশ্চিত করে আজকের দৈনিককে বলেন উদ্ধার করা জিরা , কোমল পানীয় ও গরু যথাযথ প্রক্রিয়ায় কাষ্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝