রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইজিপি কাপ ক্রিকেটে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চ্যাম্পিয়ন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ৪২)
X

আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ এর ফাইনালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল ডিএমপি ক্রিকেট দলকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব হওয়ার অর্জন করেছে। রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) চত্বরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে রোববার  টি-টুয়েন্টি ফরম্যাটে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে ডিএমপি ক্রিকেট দল টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। জবাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল ১৫ ওভারে মাত্র ১ উইকেটে ১৬৮ রানের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে বিজয়ী হয়েছে।

ডিএমপি দলের নাহিদ ৭ ম্যাচে ২৮০ রান ও ২ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। ফাইনাল ম্যাচে ১১৪ রানে দূর্দান্ত ইনিংস খেলে প্লেয়ার অব দ্যা ফাইনাল হয়েছেন আইপি'র সোহাগ ইসলাম, ডিএমপি নাহিদ ৭ ম্যাচে ২৮০ রান করে সেরা ব্যাটসম্যান এবং  আইপি'র রফিকুল ইসলাম ৭ ম্যাচে ১৬ উইকেট সেরা বোলার নির্বাচিত হয়েছেন।

অতিরিক্ত আইজিপি ডেভেলপমেন্ট ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ ছিবগাত উল্লাহ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক এবং গেস্ট অব অনার হিসেবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ দিক-নির্দেশনায় তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের খেলাধূলার বিভিন্ন ইভেন্টে সম্পৃক্তার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে নিরলস প্রচেষ্টা চলমান রয়েছে। বাংলাদেশ পুলিশ যেভাবে জনগণের বন্ধু হিসেবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে, আগামীতে দেশে-বিদেশে খেলাধূলার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে বাহিনীর পাশাপাশি দেশের সুনাম বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

গেস্ট অব অনার আইজিপি বলেন, টূর্ণামেন্টের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও টূর্ণামেন্টের সবোর্চ্চ সাতবারের চ্যাম্পিয়ন ডিএমপি পরস্পরের মুখোমুখি হয়ে যে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে, তাতে জয় হয়েছে ক্রিকেটের এবং জয় হয়েছে বাংলাদেশ পুলিশের। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনরাত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি ক্রীড়াঙ্গনের বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সদস্যরা তাঁদের কর্মে উদ্দীপনা ফিরে পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। 

সভাপতির বক্তব্যে অ্যাডিশনাল আইজিপি (ডেভেলপমেন্ট) বলেন, বাংলাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা সরকারি ডিউটি পালন করার পাশাপাশি মাসব্যাপী এই টূর্ণামেন্টে অংশগ্রহণ করে যে ক্রীড়া নৈপূণ্য তা সত্যিই অসাধারণ। অদূঢ় ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলে বাংলাদেশ পুলিশের সদস্য প্রতিনিধিত্ব করবে। এই টূর্ণামেন্টের মাধ্যমে বাছাইকৃত উদীয়মান ক্রিকেটাদের বিসিবি আওতাধীন বিভিন্ন ট্যাকটিক্যাল কোর্সে অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। এছাড়াও তিনি ক্রিকেটের মান উন্নয়নে বিসিবি’র সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি করার বিষয়ে প্রস্তাবনা প্রদান করেন।

অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানারআপ দল ও ২য় রানার আপ এবং সেরা খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিসিবি'র সভাপতি, পরিচালকবৃন্দ, খেলোয়াড়সহ বিপুলসংখ্যক দর্শক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ এর পর্দা উঠে গত ১২ এপ্রিল। ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ চার গ্রুপে এ প্রতিযোগিতা দুইটি ভেন্যু পিওএম পুলিশ লাইনস মাঠ ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব পিএসসি মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ২০টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝