রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হালাল খাবারের নিশ্চয়তা নিয়ে আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্টের নবযাত্রা
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৭:৪৫ পিএম   (ভিজিট : ৩৩২)
X

মাদারীপুরে উদ্বোধন করা হয়েছে আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট। আজ শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে শহরের চৌরাস্তা নতুন বিসিক সংলগ্ন মাতুব্বর প্লাজায় আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়। দোয়া মোনাজাতের মধ্যদিয়ে রেষ্টুরেন্টটি উদ্বোধন করেন ধুলগ্রাম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ওমর ফারুক।

আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এইচ. এম. নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইমাম মুয়াজ্জিন সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, মাতুব্বর প্লাজার স্বত্ত্বাধিকারী মজিবর রহমান মাতুব্বর, আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিচালক মাওলানা সাইফুল ইসলাম, মোঃ সালাউদ্দিন আকন, মোঃ ফারুক হোসেন, মফিজুল ইসলাম, মোঃ শাহিন মৃধা, দাদন মল্লিক, মোঃ আরিফ হোসেন, মোঃ শাহিন ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এইচ. এম. নুরুল ইসলাম বলেন, মাদারীপুরবাসীর জন্য শতভাগ ফ্রেশ ও হালাল খাবারের নিশ্চয়তায় আমরা নিয়ে এসেছি আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট। এখানে  আপনারা পাবেন গরু ও খাসির চুইঝাল, হান্ডি বিফ, হাঁসের মাংস ভুনা, কালো ভুনা, ফিশ বারবিকিউ, ভুনা খেচুরি, সিদ্ধ রুটি সহ ইত্যাদি। সুন্দর, মনোরম পরিবেশে ও নিঝর্ঞাট কোলাহল মুক্ত হাইওয়ে সড়কের পাশে আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট। তাই ভ্রমণপিপাসু ও ভোজনরসিকদের আহবান জানাই কমমূল্যে ভালো খাবার খান, সুস্থ থাকুন ও ভালো থাকুন। 

আ. দৈ. / কাশেম/ ইমদাদুল


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝