রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় গাবতলীতে অগ্নিকাণ্ডে কিশোরীর মৃত্যু
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৯:৩৪ পিএম   (ভিজিট : ৯২)
X

বগুড়ার গাবতলীতে বসতবাড়ীতে অগ্নিকাণ্ডে লামিয়া আক্তার শশী (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোনার তাইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া ওই গ্রামের সবুজ মন্ডলের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাসিম ইকবাল।

তিনি বলেন, টিনের তৈরি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের কাছে বিকাল ৫টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর আসে। অগ্নিকাণ্ডের সূত্রপাত আরো ৫ থেকে ১০ মিনিট আগে হয়ে থাকতে পারে। খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে রওনা দিই। কিন্তু ঘটনাস্থলে পৌছার সড়কের বেহাল দশা হওয়ায় কারণে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশে বিঘ্ন ঘটে। আমরা ঘটনাস্থলে পৌছে ওই কিশোরীকে মৃত অবস্থাতেই পেয়েছি।

নিহতের পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি, ঘরের ভেতর বৈদ্যুতিক কাপড় সেলাই মেশিন ছিল এবং পাশে গ্যাসের চুলাও ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। ঘরের ভেতর ওই কিশোরীর শরীরেও আগুন লেগে যায়। কিন্তু আগুনের তীব্র বেশি থাকায় কেউ সে নিজেও বাইরে আসতে পারেনি আবার কেউ তাকে উদ্ধারও করতে পারেনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুনে বসতঘরের ভেতরের আসবাবপত্র পুড়ে যায়। বাড়িটির দুটি শয়নকক্ষ, একটি রান্নাঘর ও একটি গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একজন সামান্য বিদ্যুৎস্পৃষ্ট হলেও তার অবস্থা গুরুতর নয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্তে পুলিশ কাজ করছে।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝