রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাধ্যতামূলক অবসরে পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তা, প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৮:৫৪ পিএম  আপডেট: ০৩.০৫.২০২৬ ৮:৫৯ পিএম  (ভিজিট : ১৪২)
X

বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এসব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই সঙ্গে তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন এবং এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।


অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। এর মধ্যে আছেন এন্টি টেরোরিজম ইউনিট, হাইওয়ে পুলিশ, সিআইডি, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং পুলিশ স্টাফ কলেজের ডিআইজি পর্যায়ের কর্মকর্তারা।


এছাড়া বিভিন্ন পিটিসি ও বিশেষ ইউনিটের কমান্ড্যান্ট এবং রেলওয়ে পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও এই তালিকায় রয়েছেন।


সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের ভেতরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

আ.দৈ./ এম.এস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝