রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাংনীতে বিএনপি নেতার বিরুদ্ধে দুই গ্রামবাসীর মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২৮)
X

গ্রামবাসীকে হয়রানির অভিযোগে তুলে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জাফর আকবরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

আজ রোববার (৩ মে) বিকেলে উপজেলার মাইলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে লক্ষীনারায়নপুর ধলা ও মাইলমারি গ্রাম বাসির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বিপুল সংখ্যক নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
 
কাথুলী ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আব্দুর রউফ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: বাবলু মিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মাইলমারী গ্রামের ইউপি সদস্য কাবের আলীর স্ত্রী প্রমুখ।

মানববন্ধনে জাফর আকবরকে রাজাকারের সন্তান উল্লেখ করে বক্তারা বলেন, তারা জাফর আকবরের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় জাফর আকবর তার সন্ত্রাসী বাহিনী ও প্রশাসনকে ব্যবহার করে গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলেও অভিযোগ করেন মানববন্ধনের বক্তরা।

গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ও উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে জাফর আকবর। তার হাত থেকে রেহাই পাইনি গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষও।

মানববন্ধনে বক্তারা আরো বলেন জাফর আকবর দল নয় নিজের স্বার্থ নিয়ে ভাবে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে নিজের আখের গোছাতে শুরু করেছে যার কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। দলকে রক্ষা ও জাফর আকবরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তারা।

বিগত দিনে আওয়ামী লীগের সাথে মিলেমিশে থেকে সংসদ ও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট করেছেন বলেও দাবি করেন বক্তারা।

 আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝