রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিকুলাম ও শিক্ষক উন্নয়নেই শিক্ষা খাতের মূল ফোকাস : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৭৪)
X

শিক্ষা খাতে অতিরিক্ত প্রশাসনিক কাঠামো বাড়ানোর পরিবর্তে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং কারিকুলাম উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শিক্ষা মন্ত্রণালয়–সংক্রান্ত সেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


শিক্ষামন্ত্রী বলেন, “আমরা মাথাভারী প্রশাসন বাড়াতে চাই না। জাতিকে শিক্ষিত করতে হলে শিক্ষকদের মানোন্নয়ন ও কারিকুলাম উন্নয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”


তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যেখানে শিক্ষক প্রশিক্ষণ ও পাঠ্যক্রম আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।


শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ বর্তমানে মামলা জটিলতার কারণে স্থগিত রয়েছে, যা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আগের সরকারের সময় নিয়োগ পাওয়া ১৪ হাজার ৩০০ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কিছু শৃঙ্খলাগত সংস্কার আনা হচ্ছে।


মন্ত্রী আরও জানান, নতুন করে প্রায় ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে অতিরিক্ত আরও ১৫ হাজার শিক্ষক প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে পাবলিক সেক্টরে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।


এছাড়া সরকারি উচ্চ বিদ্যালয় পর্যায়ে আরও প্রায় ৭ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।


শিক্ষামন্ত্রী বলেন, এসব নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সরকার কাজ করছে, যাতে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় জনবল ঘাটতি দ্রুত পূরণ করা যায়।

আ.দৈ./ এম.এস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝