রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জমির ধান নষ্ট হতে দেখে কৃষক ঢলে পড়লেন, ঘটনাস্থলেই মৃত্যু
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৮:১৭ পিএম  আপডেট: ০২.০৫.২০২৬ ৮:২৯ পিএম  (ভিজিট : ৪০)
X

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধানক্ষেত পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকাল আটটার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত আহাদ মিয়া (৫৫) গোয়ালনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি সকালে শ্রমিকদের নিয়ে নিজের ছয় বিঘা জমির ধান কাটতে যান। কিন্তু সেখানে গিয়ে দেখেন, পুরো ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে।


এই দৃশ্য দেখে তিনি হঠাৎ অসুস্থ হয়ে জমিতেই ঢলে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়।


পরিবারের দাবি, ধানের এমন ক্ষতি দেখে তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে চিকিৎসকেরা ধারণা করছেন, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েও থাকতে পারেন।


নিহতের বড় ভাই ও স্থানীয় ইউপি সদস্য আহম্মদ হোসেন বলেন, ধান নষ্ট হয়ে যাওয়ার দৃশ্য সহ্য করতে না পেরেই তার ভাই মারা যান। পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।


স্থানীয় কৃষকরা জানান, টানা বৃষ্টির কারণে এলাকার হাজার হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। অনেক কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন।


উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি তারা জেনেছেন এবং ক্ষয়ক্ষতির বিষয়টি যাচাই করা হচ্ছে। উপজেলা প্রশাসন বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সহায়তার ব্যবস্থা নেওয়া হতে পারে।

আ.দৈ./ এম.এস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝