রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে মারধর ও প্রবেশপত্র আটকে রাখার অভিযোগ
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:২৪ পিএম  আপডেট: ০২.০৫.২০২৬ ৭:৩৪ পিএম  (ভিজিট : ১০১)
X

ঢাকার ধামরাইয়ে এক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র আটকে রেখে তাকে পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রবেশপত্র নিতে গিয়ে ওই শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।


ঘটনাটি ঘটেছে উপজেলার কুল্লা ইউনিয়নের কৈলাস চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. রায়হান হোসেনের সঙ্গে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তার মা নাজমা বেগম।


অভিযোগে বলা হয়, সব ধরনের ফি পরিশোধ করার পরও রহস্যজনক কারণে রায়হানের প্রবেশপত্র দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে সে বাংলা ও ইংরেজিসহ একাধিক বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি।


রায়হান জানান, পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র নিতে গেলে তাকে জানানো হয় সেটি পাওয়া যায়নি। পরে জানতে পারে, প্রবেশপত্র বিদ্যালয়ে থাকলেও তাকে দেওয়া হয়নি। ফলে কয়েকটি পরীক্ষা দিতে পারেনি সে।


তার এক বন্ধু পারভেজ জানায়, পরীক্ষার হলে রায়হানের আসন ফাঁকা দেখে বিষয়টি প্রথমে সন্দেহজনক মনে হয়। পরে খোঁজ নিয়ে তারা বিষয়টি নিশ্চিত হয়।


পরবর্তীতে প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশ নিতে গেলে বিদ্যালয়ের অফিস সহকারী তার সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে একপর্যায়ে সে সেখান থেকে পালিয়ে পরীক্ষায় অংশ নেয়।


রায়হানের পরিবার দাবি করেছে, তারা গরিব হওয়ায় ন্যায়বিচার চান এবং ছেলে যেন বাকি পরীক্ষাগুলো দিতে পারে সেই সুযোগ দেওয়া হোক।


এদিকে বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীর এই পরিস্থিতি তৈরি হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আ.দৈ./ এম.এস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝