সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রোববার শুরু ডিসি সম্মেলন, আলোচনায় আসছে ৪৯৮ প্রস্তাব
জাতীয়
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ৪৫)
X

দেশের মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ সমন্বয় সভা জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে রোববার (৩ মে)। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে চার দিনব্যাপী এই সম্মেলন চলবে আগামী ৬ মে পর্যন্ত।

শনিবার (২ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মো. হুমায়ুন কবির জানান, এবারের সম্মেলনে মোট ৪৯৮টি প্রস্তাব আলোচনা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

তিনি জানান, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া যায়। সেগুলো যাচাই-বাছাই করে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো কার্যপত্রে রাখা হয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে জনসেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, জনগণের ভোগান্তি কমানো, অবকাঠামো উন্নয়ন, পর্যটন খাতের বিকাশ এবং বিভিন্ন আইন-বিধির সংশোধনের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রস্তাবই সবচেয়ে বেশি, যার সংখ্যা ৪৪টি।

আ.দৈ./ এম.এস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝