রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে সাপের ছোবলের পর ওই সাপসহ চিকিৎসকের কাছে রিপন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:১১ পিএম   (ভিজিট : ৫৯)
X

ফরিদপুরের সদরপুরে বিষধর গোখরা সাপের কামড় খেয়ে সেই সাপটিসহই হাসপাতালে হাজির হয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন রিপন শিকদার (৩৫) নামে এক যুবক। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। আহত রিপন শিকদার পেশায় একজন দোকানদার।

 প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, দুপুরে নিজের দোকানে কাজ করার সময় একটি বয়ামে হাত দিতে যান তিনি। এসময় বয়ামের ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর গোখরা সাপ তাকে ছোবল দেয়। তবে দমে যাননি রিপন। তাৎক্ষণিক বুদ্ধিতে স্থানীয়দের সহায়তায় সাপটিকে ধরে ফেলেন এবং চিকিৎসা নিশ্চিত করতে সেটি নিয়েই ছোটেন সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সাপসহ এক যুবক হাসপাতালে আসার খবরে সেখানে উপস্থিত রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 
 হাসপাতাল সূত্রে জানা গেছে, রিপনকে তৎক্ষণাৎ সাপের বিষনাশক (অ্যান্টিভেনম) প্রদান করা হয়েছে।

কর্তব্যরত চিকিৎসক ডা. এফতেখার জানান, "রোগী সময়মতো হাসপাতালে আসায় এবং ঠিক কোন সাপ কামড়েছে তা শনাক্ত করা সম্ভব হওয়ায় দ্রুত চিকিৎসা শুরু করা গেছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল থাকলেও আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।"

এদিকে এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ও কৌতূহল দুই-ই বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ঘরবাড়ি বা দোকানের কোণে জমে থাকা আসবাব ও বয়াম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

আ. দৈ./কাশেম 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝