রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা জেলায় প্রথম নারী পুলিশ সুপার
সাভার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ৬৪)
X

ইতিহাসে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। পুলিশ অধিদপ্তরের এসপি শামীমা পারভীন শিল্পীকে বদলি করা হয়েছে ঢাকা জেলায়। বিদায়ী এসপি মো. মিজানুর রহমানকে পাঠানো হচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।

নড়াইলের বাসিন্দা শামীমা পারভীন শিল্পী ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালের ২১ আগষ্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন পুলিশ বাহিনীতে।

আন্তর্জাতিক নারী পুলিশ এসোসিয়েশন (আইএডব্লিউপি)-এর সেন্ট্রাল এবং দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর নির্বাচিত হয়েছিলেন শিল্পী। ২২টি দেশের নারী পুলিশের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি।


এ ছাড়াও বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের ১নং যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীমা পারভীন শিল্পী । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের (জেইউবিওএফ) ২০২৫-২৬ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝