বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ফরিদপুরে নিখোঁজ শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ৪৬)
X

ফরিদপুরে নিখোঁজের ৭দিন পর আইরিন আক্তার কবিতা নামে ৮ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা পশ্চিমপাড়ার একটি কলাবাগান থেকে ওই শিশুর লাশটি উদ্ধার করা হয়। 

কবিতা বাখুন্ডা আদর্শ গ্রামের বাকা বিশ্বাসের মেয়ে। সে একই এলাকার বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেনীতে পড়তো। শিশুটির পড়নের কাপড় দিয়ে মুখ ঢেকে বিবস্ত্র অবস্থায় ফেলে রাখা হয়েছিল। ধর্ষণের পর হত্যা করে ফেলে রাখা হয়েছে বলে ধারনা করছে স্থানীয়রা। 

শিশুটির চাচা আব্দুল আলীম জানান, গত ২৪ এপ্রিল কবিতা নিখোঁজ হয়। এর পরে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন ২৫ এপ্রিল তার পিতা বাকা বিশ্বাস ফরিদপুর কোতোয়ালী থানার সাধারণ ডায়েরি করে।

আজ বৃহস্পতিবার  কলাবাগানে কাজ করতে গিয়ে স্থানীয় সোনা মিয়া (৪০) ও দুলাল মোল্লা (৪১) পঁচা গন্ধ পায়। অনুসন্ধান করে পাশেই মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানালে পুলিশে খবর দেয়া হয়। 

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝