রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বজ্রাঘাতে প্রাণ হারালেন বাবা, অল্পের জন্য রক্ষা মেয়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ৫১)
X

রাজবাড়ীতে বজ্রপাতের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে, তবে তার কোলে থাকা ছোট মেয়েটি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মন্ডল (৩৫) ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি বেসরকারি সংস্থায় চাকরি করলেও সম্প্রতি বাড়িতেই অবস্থান করছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৈরী আবহাওয়ার মধ্যেই সুমন তার সাড়ে ৩ বছরের মেয়েকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানের দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে প্রচণ্ড আঘাতে শিশুটি তার কোলে থেকে ছিটকে পড়ে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতের ঘটনায় শিশুটি সামান্য আহত হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার নাক ও কান থেকে সামান্য রক্তক্ষরণ হলেও এখন সে সুস্থ আছে।

স্থানীয়রা ঘটনাটিকে হৃদয়বিদারক হিসেবে বর্ণনা করেছেন এবং শিশুটির বেঁচে যাওয়াকে ভাগ্যজনিত ঘটনা হিসেবে দেখছেন। মিজানপুর ইউনিয়নের প্রশাসন জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং নিহতের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।

রাজবাড়ী সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝