মেহেরপুরে ভোররাতে বাড়িতে ঢুকেছে মাদকবাহী মাইক্রোবাস, আটক ১
মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপু্রে দেড় কেজি গাজা সহ অনিক হোসেন বিপ্লব নামে এক যুবককে আটক করেছে পুলিশ, আজ বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষ্যদর্শিরা জানান ভোর ৫টার দিকে একটি কালো রঙের প্রাইভেটকার দ্রুত গতিতে মেহেরপুর সদরের দিকে আসার সময় তেরোঘরিয়া গ্রামে আরসাদ আলীর বাড়ীর নিকট পৌছালে গাড়ী চালক নিয়ন্ত্রন হারিয়ে আরসাদ আলীর আধাপাকা একটি ঘরে সজোরে আঘাত হানে, আঘাতের ফলে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়, দুর্ঘটনার শব্দ শুনে প্রতিবেশিরা ছুটে এসে গাড়ি চালককে উদ্ধার করে, গাড়িতে থাকা সন্দেহভাজন একটি ব্যাগ দেখতে পেয়ে রামদাসপুর পুলিশ ক্যাম্পে ফোন দিলে ক্যাম্প ইঞ্চার্জ অনুপ কুমার দ্রুত ঘটনাস্থলে উপ্সথিত হয়ে ব্যাগটি তল্লাশি করে ৩ বান্ডিল গাজা সহ গাড়িটি উদ্ধার করেন।
মেহেরপুর সদর উপজেলার রামদাসপুর পুলিশ ক্যাম্প ইঞ্চার্জ অনুপ কুমার দাস জানান , খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতার ভাষ্যমতে মোঃ অনিক হোসেন বিপ্লবকে ৩ বান্ডিল গাজা সহ ১টি প্রাইভেট কার জব্দ করে ক্যাম্পে নিয়ে আসি , সে মেহেরপুর সদর ২নং ওয়ার্ড হালদারপাড়া নাজিমুদ্দীনের ছেলে ,গাড়িটির নং ঢাকা মেট্রো -গ , ৩৩১১ পরবর্তিতে জব্দ তালিকা প্রস্তুত করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আ.দৈ./কাশেম




















