রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পরিষ্কারের পর ড্রেনে প্লাস্টিকের বোতল-ময়লা ফেললে জলাবদ্ধতা বড়বেই : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ১১১)
X

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোথাও ড্রেন, লেক বা নালা পরিষ্কারের পর আবার প্লাস্টিকের বোতল ও ময়লা ফেললে জলাবদ্ধতা কমবে না।তিনি বলেছেন, কোথাও কোনো লেক, ড্রেন বা নালা পরিষ্কার করা হলে কয়েকদিন পর সেখানে গিয়ে আবার ময়লা ফেলতে দেখা যায়। এটি তো জলাবদ্ধতার বড় কারণ। এ বিষয়ে জনসচেতনা তৈরি সবার নৈতিক দায়িত্ব। তিনি জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা গড়ে তুলতে সংসদ সদস্যদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমানের পয়েন্ট অব অর্ডারে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা এবং নগরবাসীর দুর্ভোগের বিষয়টি তুলে ধরলে বিষয়টির ওপর দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, গতকাল (মঙ্গলবার) থেকে আমিও দেখেছি, সংবাদমাধ্যমে অতিবর্ষণের কারণে বিভিন্নভাবে চট্টগ্রাম শহরের বেশ একটি বড় অংশ তলিয়ে গিয়েছে। মানুষ কষ্ট পাচ্ছে। এ সমস্যাটি শুধু চট্টগ্রামে নয়, বলা যায় সারাদেশেই ছড়িয়ে আছে। ঢাকা শহরেও এরকম আছে, সামান্য বৃষ্টিতে অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

তিনি বলেন, জলাবদ্ধতার এ সমস্যা অনেকদিনের। একজন রাজনীতিবিদ একজন বিশেষজ্ঞ ছিলেন, উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যিনি সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে যেমন পানির রিজার্ভার তৈরি করেছিলেন একইভাবে বন্যা বা জলাবদ্ধতাও দূর করেছিলেন। ঠিক একই কাজে আবার ফিরে যেতে হবে আমাদের।

সরকারপ্রধান বলেন, খাল খনন কর্মসূচির কাজটি আমরা শুরু করেছি। শহর অঞ্চলগুলোতে যেটি সমস্যা হচ্ছে, শহরের ভেতরে যে লেক, ড্রেন বা নালাগুলো আছে, আমরা সেখানে অসচেতনভাবে প্লাস্টিকের বোতল ও পলিথিনসহ বিভিন্ন জিনিস ফেলছি। আমরাই সেগুলো বন্ধ করে দিচ্ছি। এটিও জলাবদ্ধতার কারণ।

প্রধানমন্ত্রী বলেন, সরকার এই ড্রেনগুলো ক্লিন করার চেষ্টা করছে। ঢাকা শহরে কয়েকটি করা হয়েছে। কিন্তু কয়েকদিন পর সেখানে গিয়ে আমরা দেখছি, মানুষজন আবার সেগুলোতে বিভিন্ন ময়লা ফেলা শুরু করেছে। এটি একটি বিরাট সমস্যা। সরকার অবশ্যই প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

তিনি বলেন, সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমরা জনগণের সচেতনতা বৃদ্ধি করি। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

তিনি ড্রেন বা নালায় প্লাস্টিকের বোতল, পলিথিন বা অন্য কোনো ময়লা না ফেলার বিষয়ে জনসচেতনতা তৈরিতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে জনসচেতনতা তৈরি সবার নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝