বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রদান কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ৮৮)
X

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসাপ্রদান কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে জাতীয় সংসদে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই আশার কথা বলেন। এর আগে বেলা তিনটায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী মৌখিক উত্তরের জন্য প্রশ্ন টেবিলে উত্থাপিত হয়।

সংসদ সদস্য শেখ মজিবুর রহমান পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বর্তমান সরকারের সর্ম্পক কেমন? বিদ্যমান সর্ম্পক উন্নয়নে সরকারের কোনো উদ্যোগ আছে কি না? ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভ্রমণ বা ব্যবসায়িক ভিসা প্রদান বন্ধ রেখেছে কি না? ভারতের ভিসাপ্রাপ্তি সহজতর করার জন্য সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেছে কি না?

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রদান কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশা প্রকাশ করেন। এ প্রসঙ্গে খলিলুর রহমান তার সাম্প্রতিক ভারত সফরের কথা উল্লেখ করেন। 


তিনি বলেন, এই সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসাপ্রদান স্বাভাবিক করার জন্য ভারতকে আহ্বান জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগির এ বিষয়ে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান, আস্থা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে সর্ম্পক এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝