রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অগ্রণী ব্যাংক অফিসার সমিতির স্মরণিকার মোড়ক উন্মোচন
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৮:২৮ পিএম  আপডেট: ০৭.১১.২০২৪ ৮:৩২ পিএম  (ভিজিট : ২৯৭)
X

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি স্মরণিকা ‘প্রেরণা’ প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার  (০৭ নভেম্ববর) সমিতির রাজধানীর বনানী কার্যালয়ে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন অফিসার কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ আয়োজক সংগঠনের নেতারা। স্মরণিকাটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা এবং অফিসার সমিতির সহসভাপতি মো. এমদাদুল আলম। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ রাজনীতিকদের বাণী রয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অফিসার সমিতির প্রধান উপদেষ্টা আগা আজিজুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্য দেন। বিজ্ঞপ্তি

আ. দৈ. / কাশেম/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝