রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদালতের নির্দেশ পেলেই নুসরাতের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ৫১)
X

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রের বিষয়ে আদালতের আদেশ পৌঁছালে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ কথা বলেন।

গত ২১ এপ্রিল বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হলেও নুসরাত ১৯ মিনিট পর তা দাখিল করেন। ফলে রিটার্নিং কর্মকর্তা তা আমলে না নিয়ে বাছাই কার্যক্রমের বাইরে রাখেন। পরবর্তীতে তিনি আদালতের দ্বারস্থ হলে হাইকোর্ট নির্বাচন কমিশনকে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন সোমবার (২৭ এপ্রিল)।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বলেন, আদালতের আদেশ আমরা এখনো পাইনি।পেলে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।এ নিয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আমরা আদালতের আদেশ পালন করব এবং এ নিয়ে আপিল করব না।


সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ইতিমধ্যে ৪৯ জন প্রার্থী চূড়ান্তভাবে বৈধ হয়েছেন। তফসিল অনুযায়ী, ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণ ১২ মে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝