রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ্ হলে চিকিৎসার নির্দেশ আদালতের
আদালতে নেওয়ার পথে পলক আহত হওয়ার খবরটি সত্য নয় : কারা কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:০৭ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৬ ৫:২১ পিএম  (ভিজিট : ৪৩)
X

 ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের চিহ্নিত দুর্নীতিবাজ ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত  সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী প্রিজনভ্যান দুর্ঘটনার শিকার হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এ খবরটি সত্য নয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারাগার কর্তৃপক্ষ জানায়, পোস্তগোলা ব্রিজ থেকে প্রিজন ভ্যান নিচের দিকে নামার সময় হার্ড ব্রেক করার কারণে প্রিজন ভ্যানের ভিতরে থাকা চারজন ডিভিশনবন্দির মধ্যে জুনায়েদ আহমেদ পলক  নিজেকে সামলাতে না পেরে অতর্কিতভাবে অপরবন্দী ফজলে করিম চৌধুরী এর সাথে ধাক্কা খান। এতে তিনি ঘাড়ে সামান্য ব্যথা পান। এ বিষয়ে প্রয়োজনীয়  পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। কারো কোন ক্ষয়-ক্ষতি হয়নি।

আদালত সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ পলককে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই ভ্যানটি দুর্ঘটনায় পড়ে। এতে পলকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে আগামী ২১ মে তারিখ ধার্য করেন। এদিন এ মামলার আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি সাদেক খানকে আদালতে হাজির করা হয়।

আদালত থেকে নামানোর সময় পলক তার আইনজীবীর ফারজানা ইয়াসমিন রাখির কাছে অভিযোগ করে বলেন, প্রিজনভ্যানে দুর্ঘটনার শিকার হয়েছেন। চিকিৎসা সেবা পেতে বিষয়টি আদালতের নজরে আনতে আইনজীবীকে আবেদন করার কথা বলেন। আহত হয়েছেন দাবি করে চিকিৎসাসেবা চান পলক।

গত ২২ এপ্রিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বর্তমানে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  গত বুধবার থেকেই এই মামলার সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শুরু হয়। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

এদিকে আজ মঙ্গলবার ঢাকার একটি আদালতে হাজির হয়ে তিনি তার শারীরিক অবস্থার বিষয়টি তুলে ধরেন। পরে বিচারক তাকে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মোহাম্মদপুর থানার একটি মামলার চার্জ গঠন শুনানিতে হাজির করা হয় পলককে। শুনানির সময় তিনি আদালতকে জানান, গত ১৯ এপ্রিল শুনানিতে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে তিনি আহত হন।

তার আইনজীবীর মাধ্যমে বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে বিচারক বিষয়টি নথিভুক্ত করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি বলেন, দুর্ঘটনায় পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন। আদালতকে বিষয়টি অবহিত করার পর বিচারক তার চিকিৎসার বিষয়ে নির্দেশনা দেন।

আদালত সূত্রে জানা গেছে, একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ একটি মানবতাবিরোধী অপরাধের মামলায় পলককে হাজির করার কথা ছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা ওই মামলায় সম্প্রতি সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অন্যতম আসামি হিসেবে থাকলেও তিনি পলাতক রয়েছেন। অন্যদিকে পলক গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। এর কয়েকদিন পর, ১৪ আগস্ট আত্মগোপনে থাকা অবস্থায় জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করা হয়।
 
আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝