রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়নামতি ও বসুরহাটে ইউসিবির দুই নতুন শাখা উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৭:৪১ পিএম  আপডেট: ০৭.১১.২০২৪ ৭:৪৪ পিএম  (ভিজিট : ১৬৫)
X

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি কুমিল্লা ও নোয়াখালীতে দুটি নতুন শাখা উদ্বোধন করেছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে এই দুটি শাখা চালু করা হয়েছে।
এই দুটি নতুন শাখা কুমিল্লার ময়নামতি (২৩০তম শাখা, ময়নামতি সেনানিবাসের সেনামার্কেট, ময়নামতি ইউনিয়ন, লালমাই মৌজা, কুমিল্লা) এবং নোয়াখালীর বসুরহাটে (২৩১তম শাখা, ‘হাজী অ্যান্ড সন্স’ ভবনের ২য় তলা, রোড নং: ৪৫, আব্দুল হালিম সড়ক, বসুরহাট, কোম্পানীগঞ্জ, নোয়াখালী) অবস্থিত।

নতুন শাখা অফিস দুটি উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ। ব্যাংক চত্ত্বরে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সকালে ময়নামতি, কুমিল্লা শাখা এবং বিকেলে বসুরহাট নোয়াখালী শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এফসিএসহ স্থানীয় গণমান্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, ইউসিবির স্থানীয় ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। 

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, "দেশের অনেক মানুষ এখনও আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার বাইরে রয়েছেন। আমাদের লক্ষ্য আরও বেশি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার পাশাপাশি ডিজিটাল অন্তর্ভুক্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। এই দুটি নতুন শাখার মাধ্যমে ইউসিবি এই অঞ্চলের মানুষকে সবচেয়ে উন্নত ব্যাংকিং সেবা প্রদান করবে।"
উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউসিবি দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে। বিজ্ঞপ্তি

আ. দৈ./ কাশেম/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝