রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সেরা প্রকাশনীগুলোকে এবারও পুরস্কৃত করলো বিকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৭:৩১ পিএম  আপডেট: ০৭.১১.২০২৪ ৭:৩৩ পিএম  (ভিজিট : ২১৯)
X

বরাবরের মতো এবারও একুশে বইমেলা ২০২৪ -এ বিকাশ পেমেন্টের মাধ্যমে সর্বোচ্চ বিক্রেতা প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করলো বিকাশ। তিন ক্যাটাগরিতে এই ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্টের মাধ্যমে সেরা/সর্বোচ্চ বই বিক্রেতা পাঁচ প্রকাশনীকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। উল্লেখ্য, গত সাত বছর ধরে বাংলা একাডেমির অমর একুশে বই মেলা আয়োজনের মূল পৃষ্ঠপোষক হিসেবে সম্পৃক্ত আছে বিকাশ। পাশাপাশি, পাঠক-দর্শনার্থীকে আরও বেশি বই কিনতে উৎসাহিত করতে মেলার সময় আকর্ষণীয় ক্যাশব্যাক-ডিসকাউন্টও দিয়ে আসছে বিকাশ।

 এবারের অমর একুশে বই মেলায় ১ম ক্যাটাগরিতে বিকাশ-এর মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট গ্রহণ করে ‘ঢাকা-ব্যাংকক-ঢাকা’ এয়ার টিকেট জিতে নেয় প্রথমা প্রকাশনী। দ্বিতীয় ক্যাটাগরিতে ‘ঢাকা-কাঠমুন্ডু-ঢাকা’ এয়ার টিকেট জিতে নেয় বাতিঘর প্রকাশনী। আর তৃতীয় ক্যাটাগরিতে ‘ঢাকা-কক্সবাজার-ঢাকা’ এয়ার টিকেট জিতে নেয় ক্যারিয়ার, ছায়ানীড় ও দ্যা পপ-আপ ফ্যাক্টরি প্রকাশনী। সম্প্রতি বিকাশ-এর প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রকাশকদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। 

এসময় বিকাশ-এর মার্চেন্ট ডেভেলপমেন্ট এর এসভিপি আকবর কবীর মোঃ নিয়ামুল খোদা, মার্চেন্ট পেমেন্ট এর ভিপি এস এম খালেদ বিন হালিম, মিডিয়া এন্ড অপারেশন্স এর ম্যানেজার সুলতান মাহ্মুদ সোহেল সহ বিজয়ী প্রকাশনী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেশজুড়ে বড় ব্র্যান্ড শপ, অনলাইন মার্কেটপ্লেস সহ গলির ফার্মেসি, মুদি দোকান, লাইব্রেরি, লাইফস্টাইল পণ্যের ছোট-বড় সব দোকানে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ক্যাশবিহীন বিকাশ-এর মার্চেন্ট পেমেন্ট। বর্তমানে ১০ লাখেরও বেশি মার্চেন্ট রয়েছে বিকাশ-এর। বিজ্ঞপ্তি

আ. দৈ./ কাশেম/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝